নতুন বছর হবে পরিবর্তনের বছর: মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘নতুন বছর হবে উত্সাহ ও প্রাপ্তির বছর। নতুন বছর হবে পরিবর্তনের বছর। তিনি বলেন, বিগত বছর ছিল হামলা-মামলা, নির্যাতন, অত্যাচার, হতাশা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, গুম ও খুনের বছর। নতুন বছরকে প্রাপ্তির বছর হিসেবে পেতে চাই।’আজ রোববার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ হোসেন এসব কথা বলেন।বাংলা নববর্ষ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ আলোচনার সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি এম এ মালেক এতে সভাপতিত্বে করেন। অনুষ্ঠান এখনো চলছে। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সন্ধ্যা ছয়টার দিকে অনুষ্ঠানে এসে পৌঁছেছেন।