নতুন বছরে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত দেশ গড়ার কাজ করবে আ.লীগ: প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ নতুন বছরে নতুন অঙ্গীকার নিয়ে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাবে। আজ বৃহস্পতিবার সকালে গণভবনে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।এবিসি রেডিও জানায়, দেশে সুষ্ঠু ও সুন্দরভাবে নববর্ষ উদযাপনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী নিরাপত্তা ব্যবস্থার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানান।প্রধানমন্ত্রী বলেন, ‘নববর্ষ আমাদের জন্য নতুন বার্তা নিয়ে আসুক। পিছনের সব জঞ্জাল মুছে গিয়ে নতুন বার্তা নিয়ে আসবে এবং আমরা নতুন বছরকে সেইভাবে বরণ করে নিব। শুভ নববর্ষ।’