নতুন বিচারক হিসেবে জাহাঙ্গীরের নাম প্রস্তাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক হিসেবে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। আজ মঙ্গলবার আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলো ডটকমকে এ তথ্য জানিয়েছেন। আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির পরামর্শ অনুযায়ী এ নাম প্রস্তাব করা হয়েছে। ইতিমধ্যেই এ প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদন শেষে সেটি রাষ্ট্রপতির কাছে যাবে এবং রাষ্ট্রপতি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। এর আগে আজ দুপুরে একই ট্রাইব্যুনালের বিচারক এ কে এম জহির আহমেদ অসুস্থতার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি চান। এ বিষয়ে আইনমন্ত্রী বলেন, ওই বিচারকের অব্যাহতির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে ব্যবস্থা নিতেও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠানো হয়েছে।