নতুন ব্যাংক পেতে ৩৭টি আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি খাতে নতুন ব্যাংক প্রতিষ্ঠার জন্য ৩৭টি আবেদন জমা পড়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই আবেদনগুলো জমা পড়ে। গতকালই ছিল আবেদন করার শেষ দিন।বাংলাদেশ ব্যাংক বিভিন্ন শর্ত দিয়ে নতুন ব্যাংক প্রতিষ্ঠার আবেদন আহ্বান করার পর আগ্রহী ও সরকারের একটি অংশের মধ্যে আলোচনা ছিল যে, সরকার-সমর্থক ব্যক্তিদের নতুন ব্যাংক দিতে চায় না কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য এসব কঠিন শর্ত দেওয়া হয়েছে।কিন্তু গতকাল শেষ দিনে যথেষ্টসংখ্যক আবেদন জমা পড়েছে। প্রধানত ক্ষমতাসীন আওয়ামী লীগদলীয় রাজনীতিক ও সরকারের কাছের ব্যক্তিরাই এসব আবেদন করেছেন।কেন্দ্রীয় ব্যাংকের শর্ত অনুসারে, আবেদনের সঙ্গে অফেরতযোগ্য ১০ লাখ টাকার ব্যাংক ড্রাফট বাংলাদেশ ব্যাংকের অনুকূলে আবেদন প্রক্রিয়াকরণ ফি হিসেবে জমা দিতে হয়েছে।আবেদনে ব্যাংকের প্রস্তাবিত নাম ও চেয়ারম্যান: প্রস্তাবিত মধুমতি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নাম রয়েছে হুমায়ুন কবীরের। কিন্তু সূত্রগুলো বলছে, এর অন্যতম উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন আওয়ামী লীগদলীয় সাংসদ ফজলে নূর তাপস। প্রস্তাবিত মেঘনা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে রয়েছেন আওয়ামী লীগদলীয় কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। সরকারি প্রতিষ্ঠানসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মহীউদ্দীন খান আলমগীরের প্রস্তাবিত ব্যাংকের নাম ফার্মারস ব্যাংক। প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন সাংসদ খন্দকার আসাদুজ্জামান। দ্য পিপলস ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান হচ্ছেন মির্জা আজম। প্রস্তাবিত মিডল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন মনিরুজ্জামান খান খন্দকার। প্রস্তাবিত সেলফ এমপ্লয়মেন্ট ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নাম আছে মাহবুবা কবীরের। সূত্রগুলো বলছে, এই ব্যাংকের মূল উদ্যোক্তা হলেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।বিশিষ্ট ব্যবসায়ী নেতা ও এনভয় গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদের প্রস্তাবিত ব্যাংকের নাম হচ্ছে গ্লোবাল ব্যাংক। এনজিও ব্যক্তিত্ব অধ্যাপিকা হোসনে আরা বেগমের প্রস্তাবিত ব্যাংকের নাম টিএমএসএস ক্ষুদ্র পুঁজি ব্যাংক। বিআরবি কেব্লসের মজিবুর রহমানের প্রস্তাবিত ব্যাংকের নাম রুরাল ইনভেস্টমেন্ট ব্যাংক। এম এ হাশেমের প্রস্তাবিত ব্যাংকের নাম ফেডারেল ব্যাংক। নিটল গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদের প্রস্তাবিত ব্যাংকের নাম হচ্ছে কটক বাংলা ব্যাংক। সাবেক অর্থসচিব মতিউল ইসলাম চেয়ারম্যান হিসেবে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট ব্যাংকের জন্য আবেদন করেছেন। ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদের প্রস্তাবিত ব্যাংকের নামও ডেসটিনি ব্যাংক লিমিটেড।এ ছাড়া সিটি ফাইন্যান্স নামে ব্যাংক প্রতিষ্ঠার আবেদন করেছেন জনৈক মোহাম্মদ হাসান। ব্যাংক অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠার জন্য আবেদন করেছেন মমতাজুল হক। প্রস্তাবিত ইউনিয়ন ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন শহীদুল ইসলাম। চার্টার্ড ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান এনামুল হক চৌধুরী। বেঙ্গল ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান খন্দকার মহিউদ্দিন। প্রস্তাবিত পিপলস ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেম। সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন এস এম আমজাদ হোসেন। প্রস্তাবিত গ্রিনল্যান্ড ব্যাংকের চেয়ারম্যান মোর্শেদ আলম। সাউদার্ন ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যানের নাম মাজেদুল হক চিশতি। প্রস্তাবিত ওয়েস্টার্ন ব্যাংকের চেয়ারম্যানের নাম ডা. আয়েশা হাসান। প্রস্তাবিত ফেডারেল ব্যাংকের চেয়ারম্যানের নাম শাহরিয়ার আলম। প্রাইম এশিয়া ব্যাংকের চেয়ারম্যান সিপন্ত কুমার সাহা। ইউনিভার্সাল ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান হচ্ছেন রুমা পারভীন। প্রস্তাবিত ওয়েস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল। ফারইস্ট ইসলামী ব্যাংকের আবেদনে চেয়ারম্যান হচ্ছেন ফজলুল হক। প্রস্তাবিত মিলিনিয়াম ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান। গালফ-বাংলা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আহমদ ফারুক। ব্যাংক অব ক্রেডিট, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান আলমাস উদ্দিন আহমেদ। জনৈক আরিফুল হক চেয়ারম্যান হিসেবে সিটিজেন ব্যাংক প্রতিষ্ঠার আবেদন করেছেন। প্রস্তাবিত আল হেরা ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন মাহমুদুল হক কুতুব। মেট্রো ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান সোলায়মান রুবেল। কোরিয়া-বাংলা ব্যাংকের প্রস্তাবিত চেয়ারম্যান হচ্ছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এবং প্রস্তাবিত মডার্ন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হচ্ছেন অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ।নতুন ব্যাংকের শর্ত: নতুন ব্যাংকের পরিশোধিত মূলধন ধরা হয়েছে ৪০০ কোটি টাকা এবং তা উদ্যোক্তাদের কাছ থেকে সংরক্ষণের বাধ্যবাধকতা রয়েছে। এ ছাড়া গত পাঁচ বছরের মধ্যে কোনো ব্যক্তি বা তাঁর পরিবারের সদস্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে খেলাপি হয়ে থাকলে তিনি ব্যাংকের উদ্যোক্তা হিসেবে আবেদন করতে পারবেন না। কোনো আদালত বা ট্রাইব্যুনালে খেলাপিসংক্রান্ত কোনো ব্যক্তির মামলা বিচারাধীন থাকলে তিনিও উদ্যোক্তা হতে পারবেন না।