নতুন ব্যাংকের জন্য ৩৬ আবেদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ব্যাংক স্থাপনের জন্য বাংলাদেশ ব্যাংকে ৩৬টি আবেদন জমা পড়েছে। আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বার্তা সংস্থা ইউএনবিকে এ কথা জানান। আজ ছিল আবেদনের শেষ দিন।গত সেপ্টেম্বর মাসে বাংলাদেশ ব্যাংক নতুন ব্যাংকের জন্য আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আগ্রহীদের ৩০ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। অফেরতযোগ্য ১০ লাখ টাকার জামানতসহ আবেদন করতে বলা হয়েছিল।আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) দেশের বিশিষ্ট অর্থনীতিবিদেরা নতুন ব্যাংক দেওয়ার বিরোধিতা করেছিলেন।