নতুন ব্যাটালিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনসার ও ভিডিপির জন্য চারটি নতুন ব্যাটালিয়ন এবং বিভিন্ন পর্যায়ে এক হাজার ৬৬৪টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব অনুমোদন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সংগঠন ও ব্যবস্থাপনা) লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এই অনুমোদন দেওয়া হয়। লুৎফর রহমান গতকাল প্রথম আলোকে জানান, নতুন যে চারটি ব্যাটালিয়ন গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে, সেগুলো হবে মানিকগঞ্জ, পাবনা, রাজশাহী জেলার নওহাটা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার সুহিলপুরে। বিশেষ প্রতিনিধি