নতুন ভাইরাস বিষয়ে সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নতুন এক প্রজাতির নভেল কোরোনা ভাইরাস সম্পর্কে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছে। কারণ, ভাইরাসটি মানবদেহ থেকে মানবদেহে সংক্রামিত হতে পারে। বিবিসি জানায়, ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় এ ধরনের ভাইরাসের সংক্রমণের ঘটনা নিশ্চিত করার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজ এ হুঁশিয়ারি উচ্চারণ করল। ডব্লিউএইচওর কর্মকর্তারা বলছেন, সৌদি আরবে দুই ব্যক্তি ভাইরাসের সংক্রমণে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তাঁদের নতুন প্রজাতির ভাইরাসটিই আক্রমণ করেছিল। নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণে নিউমোনিয়া দেখা দেয় এবং কিডনি অকার্যকর হয়ে পড়ে। ভাইরাসটির বেশ কিছু সংক্রমণের বিষয় নিশ্চিত হওয়ার পর এবং অতি শক্তিশালী প্রজাতিটির সক্ষমতার কারণে ডব্লিউএইচওর কর্মকর্তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।ডব্লিউএইচওর হিসাব বলছে, ২০১২ সালের পর এখন পর্যন্ত এ ভাইরাসের ৩৩টি সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে ১৮ জন মারা গেছেন। সৌদি আরব, জর্ডান, জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সে ভাইরাসটির বিস্তার লক্ষ করা গেছে।ডব্লিউএইচও আজ রোববার বলেছে, ‘সবচেয়ে চিন্তার বিষয় হলো...বিভিন্ন দেশে নভেল কোরোনা ভাইরাসের সংক্রমণ থেকে দেখা গেছে, আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে ভাইরাসটি ভিন্ন মানবদেহে সংক্রমিত হতে পারে।’এদিকে, সৌদি আরবের স্বাস্থ্য প্রতিমন্ত্রী আজ জানিয়েছেন, কোরোনা ভাইরাসে আক্রান্ত আরও দুই ব্যক্তির সন্ধান মিলেছে। এ নিয়ে দেশটির আল-আশা এলাকায় নয়জনের দেহে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।২০০৩ সালে এশিয়ার বিভিন্ন দেশে সার্স বা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটোরি সিনড্রোম ভাইরাসের সংক্রমণে অনেক মানুষ প্রাণ হারায়। নভেল কোরোনা ভাইরাসও একই গোত্রের। তবে দুই প্রজাতির ভাইরাসের চরিত্রে বিস্তর পার্থক্য আছে বলে নিশ্চিত করেছে ডব্লিউএইচও।