নতুন ভালো কিছু গান গাইতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ থেকে আবার শুরু হচ্ছে সরাসরি গানের অনুষ্ঠান ‘মিউজিক ইউফোনি’। আজ এ অনুষ্ঠানে সরাসরি গান শোনাবেন শিল্পী তপন চৌধুরী ও কনক চাঁপা। কথোপকথনে আজ থাকছেন শিল্পী তপন চৌধুরী।‘মিউজিক ইউফোনি’তে আজ কনক চাঁপা ও আপনি গান করবেন। কী ধরনের গান গাওয়ার প্রস্তুতি নিয়েছেন।নিজের গানই করব। তবে সচরাচর গাওয়া হয় না, আমার এমন ভালো দু-তিনটি গান এই অনুষ্ঠানে গাওয়ার ইচ্ছা আছে। দর্শকের অনুরোধ তো রাখতেই হবে। আর অনুষ্ঠানে আমার সঙ্গে থাকবেন শিল্পী কনক চাঁপা। তাঁর সঙ্গেও দু-তিনটি দ্বৈত গান গাওয়ার ইচ্ছা আছে।অনেক দিন পর দেশে ফিরেছেন এবং আপনার ফেরাটাকে সংগীতাঙ্গনের অনেকেই স্বাগত জানিয়েছেন। সবাই চায়, আপনি আবার নিয়মিত হোন। আপনি কী ভাবছেন?সবার ভালোবাসায় এবার সত্যি আমি মুগ্ধ। এ রকম ভালোবাসার জন্য যেকোনো কিছু করতে আমি প্রস্তুত। তাই এবার দীর্ঘদিন থাকার ইচ্ছা আছে। তবে সবকিছু নির্ভর করছে আমার ছেলে সত্যমের ওপর। আজও (বুধবার) সকালে ফোনে কথা হলো ওর সঙ্গে। শুধু বলে, ‘বাবা, তুমি কবে আসবে।’আশির দশক থেকে শুরু করে নব্বইয়ের দশকের শেষ সময় পর্যন্ত আপনারা যেভাবে অডিও-শিল্পকে এগিয়ে নিয়ে গেছেন, সেটা এখন প্রায় ধ্বংসের মুখে। এই অবক্ষয়ের কারণ কী বলে আপনি মনে করেন?সবাই এখন রাতারাতি জনপ্রিয় হতে চায়। আনাড়ি শিল্পীদের গাওয়া সস্তা গানে এখন বাজার সয়লাব। আর যাঁরা রুচিশীল গান করেন, সেই শিল্পীদের নিয়ে অডিও প্রযোজকদের উৎসাহটাও এখন অনেক কম।তবে অডিও-শিল্প ধ্বংস হওয়ার প্রধান কারণ অডিও পাইরেসি। আমি মনে করি, এর জন্য সবার আগে শ্রোতাদের সজাগ হতে হবে। পাইরেটেড অ্যালবাম কেনা পরিহার করতে হবে। তবে সরকারি উদ্যোগ ছাড়া পাইরেসি পুরোপুরি বন্ধ করাও অসম্ভব।এই যে এখন গান-বাজনা অনেকটাই আধুনিক প্রযুক্তিনির্ভর হয়ে গেছে। এটাকে আপনি কীভাবে দেখেন?পৃথিবীতে প্রায় সবকিছুর স্যাম্পলিং (নমুনায়ন) হয়েছে। কিন্তু একজন কিশোর কুমার বা লতা মুঙ্গেশকরের স্যাম্পলিং করা যায়নি। সুতরাং, প্রযুক্তিনির্ভর যে সংগীত এখন হচ্ছে, এটা সময়ের দাবি। সময়ের স্রোতে যেমন করে এটা ভেসে এসেছে, তেমন করেই ভেসে চলে যাবে। কণ্ঠে সুর না থাকলে যন্ত্রনির্ভর হয়ে বেশি দিন চালিয়ে নেওয়া অসম্ভব।নতুন কী কী পরিকল্পনা করছেন?এই তো এলাম। এখনি বললাম, এটা করব, ওটা করব। পরে কিছুই করা হলো না। সেটা করতে চাই না। আগে একটু গুছিয়ে নিই। তারপর পরিকল্পনার কথা জানাতে চাই। শুধু বলব, নতুন ভালো কিছু গান গাইতে চাই।