নতুন মেয়রকে মহিউদ্দিনের অভিনন্দন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম মনজুর আলমকে অভিনন্দন জানিয়েছেন সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী। নির্বাচনের চার দিন পর আজ সোমবার এক বিবৃতিতে তিনি তাঁকে অভিনন্দন জানিয়েছেন।সাবেক মেয়র আশা ব্যক্ত করে বলেন, মনজুর আলম নগরের অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন করে চট্টগ্রামের উন্নয়নে ভূমিকা রাখবেন। নাগরিক কমিটির সদস্যসচিব এমদাদুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রামের স্বার্থবিবেচনায় যেকোনো উন্নয়নমূলক কাজে মহিউদ্দিন চৌধুরী নতুন মেয়রকে সহযোগিতা করবেন।প্রসঙ্গত, ১৭ জুন অনুষ্ঠিত নির্বাচনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মনজুর আলম প্রায় ৯৫ হাজার ভোটে মহিউদ্দিন চৌধুরীকে পরাজিত করেন।