নতুন যত পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর কয়েকটি নতুন পুরস্কার দেওয়া হয়েছে। সুফিয়া নুরুল পুরস্কার ২০১১: গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর এবং গণিত ইশকুলের নিয়মিত লেখক প্রকৌশলী এস এম মামুন অর রশীদের পৃষ্ঠপোষকতায় তার বাবা-মার নামে এই পুরস্কার চালু হয়েছে। হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির এই পুরস্কার পেয়েছে মো. তমাল হোসেন।দেলোয়ারা বেগম পুরস্কার ২০১১: গণিত অলিম্পিয়াডের দীর্ঘদিনের সমন্বয়কারী ইব্রাহিম খলিলুল্লাহ নবী তার মায়ের নামে এই পুরস্কার চালু করেছেন। সেকেন্ডারি ক্যাটাগরির দ্বিতীয় সেরার জন্য ছিল এই পুরস্কার। ক্রেস্ট, সনদ ও ১০ হাজার টাকার প্রাইজবন্ড পেয়েছে তাহমিদ হোসেন।আবিদ রেজা চৌধুরী স্মৃতি পুরস্কার ২০১১: গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি জামিলুর রেজা চৌধুরীর বাবার স্মৃতিময় এই পুরস্কার পেয়েছে আদিব হোসেন। ক্রেস্ট, সনদ ও ১০ হাজার টাকার প্রাইজবন্ড জুনিয়র ক্যাটাগরির দ্বিতীয় সেরার জন্য এই পুরস্কার।সজল-কাজল স্মৃতি পুরস্কার ২০১১: বরিশালের গণিতপ্রেমী দুই ভাই সজল-কাজলের স্মৃতিতে এই পুরস্কার প্রবর্তন করেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক ইয়াসমীন হক। প্রাইমারি ক্যাটাগরির দ্বিতীয় সেরা এই পুরস্কারের ক্রেস্ট, সনদ ও ১০ হাজার টাকার প্রাইজবন্ড পেয়েছে তানজিম আজওয়াদ জামান। ছিল দুটি বিশেষ পুরস্কার। আসুস করপোরেশনের মেগা পুরস্কার একটি নোটবুক কম্পিউটার পেয়েছে হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস ধনঞ্জয় বিশ্বাস। আর গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসানের প্রতিষ্ঠান পাইল্যাবস বাংলাদেশ লিমিটেডের দেওয়া ট্যাবলেট পিসিটি পেয়েছে সেকেন্ডারির চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়নস জাহিদুল হাসান। আর সব বিজয়ীর জন্য ছিল মেডেল, সার্টিফিকেট এবং প্রথম আলোর সৌজন্যে গিফট ব্যাগ। সেরাদের সেরার জন্য ছিল বাংলালায়নের সৌজন্যে ওয়াইম্যাক্স মডেম। মেয়েদের মধ্যে সেরা হয়ে পরপর দ্বিতীয়বারের মতো তাজিমা এইচ মজুমদার প্রাইজ ইন ম্যাথমেটিক্স পেয়েছে নাফিসা আনজুম। আইয়ুব সরকার