নতুন রাজনৈতিক দলের কার্যক্রম শুরু করছেন পারভেজ মোশাররফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন রাজনৈতিক দল গঠন করেছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ। আজ শুক্রবার লন্ডনে তাঁর নবগঠিত রাজনৈতিক দল ‘অল পাকিস্তান মুসলিম লীগ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন পারভেজ মোশাররফ।বর্তমান পাকিস্তান সরকারকে অকার্যকর বলে আখ্যায়িত করে বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘যখন একটা দেশের সরকার অকার্যকর হয়ে পড়ে, দেশের অর্থনীতি ধ্বংসের মুখে পড়ে যায় তখন জনগণ দেশের সামরিক বাহিনীকে কিছু করার দাবি জানায়।’দেশে ফিরলে গুপ্তহত্যার শিকার হতে পারেন, সে জন্যই নতুন রাজনৈতিক দলের কার্যক্রম লন্ডনে শুরু করছেন বলে জানিয়েছেন মোশাররফ। সংবাদদাতারা জানিয়েছেন, খুব তাড়াতাড়ি মোশাররফের পাকিস্তানে ফেরার কোনো সম্ভাবনা নেই।—বিবিসি অনলাইন