নতুন রূপে এমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হ্যারি পটার ছবির হারমিওনির খোলস ছেড়ে নতুন রূপে আবির্ভূত হচ্ছেন এমা ওয়াটসন। খোলস পরিবর্তনের প্রেক্ষাপট তৈরি করে দিচ্ছে দ্য ব্লিং রিং নামের ছবিটি। সত্যি ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে দেখা যাবে কয়েকজন খ্যাতিপ্রিয় কিশোর-কিশোরীকে। তারা চুরি করে প্যারিস হিলটন, লিন্ডসে লোহান এবং অরল্যান্ডো ব্লুমের মতো তারকার জিনিসপত্তর। স্বভাবতই শুটিংয়ের সময়ও পরিবর্তন খেয়াল করা গেল এমার। খাটো শর্টস, চামড়ার জ্যাকেট আর হাই হিল পরা এমাকে লাগছিল বেশ অন্য রকম। পিঠের নিচে অস্থায়ী একটা ট্যাটুও এঁকেছেন এই তারকা! আইএএনএস।