নতুন র্যাডক্লিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল র্যাডক্লিফ বললেই চোখে কী ভাসে? হলফ করেই বলা যায়, অধিকাংশেরই চোখে ভাসে জাদুকর বালক হ্যারি পটারের ছবিটি। একদম ছেলেবেলায় তুমুল জনপ্রিয় এই ছবিতে অভিনয় করে ছেলে-বুড়ো সবার মনে নিজের আসনটা পোক্ত করেছেন এই ব্রিটিশ অভিনয়শিল্পী। সামনের দিনগুলোতে পটারকে ছাপিয়ে নতুন চরিত্রে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করতে হচ্ছে র্যাডক্লিফকে। দ্য ওমেন ইন ব্ল্যাক নামের ছবিটিতে তরুণ এক আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন তিনি। সুপার ন্যাচারাল থ্রিলার ঘরানার এই ছবি দিয়ে নিজেকে প্রমাণ করার জন্য তাই মুখিয়ে আছেন এই তরুণ। টিএনএন।