প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১২ জন শিষ্যের সঙ্গে শেষবারের মতো রাতের খাবার খেয়েছিলেন যিশুখ্রিষ্ট। সেই ঘটনা নিয়ে ইতালির খ্যাতনামা চিত্রশিল্পী লেওনার্দো দ্য ভিঞ্চির বিখ্যাত শিল্পকর্ম ‘দ্য লাস্ট সাপার’। এবার ভিন্নভাবে দ্য লাস্ট সাপার এঁকেছেন যুক্তরাষ্ট্রের মিশিগানের শিল্পী লরা বেল। একধরনের নরম সুতা দিয়ে তিনি ওই ছবিটি ‘তৈরি’ করেছেন। লরা জানান, কাপড় শুকানোর ড্রায়ার ব্যবহার করে প্রায় ৮০০ ঘণ্টার শ্রমে তিনি প্রয়োজনীয় সুতা সংগ্রহ করেন। পরে আরও ২০০ ঘণ্টা ব্যয় করেন ১৪ ফুট দীর্ঘ ও চার ফুট উচ্চতার মুরালটি তৈরি করতে। এপি