নতুন শেয়ারের সরবরাহই বাজারের অবস্থার উত্তরণ ঘটাবে: ডিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন শেয়ারের সরবরাহই কেবল পারে বাজারের বর্তমান অবস্থা থেকে উত্তরণ ঘটাতে। এমনই মনে করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সহসভাপতি সাইফুল ইসলাম। তিনি আজ বৃহস্পতিবার শেয়ারবাজারের সাম্প্রতিক অবস্থা নিয়ে তাঁর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। তিনি আরও বলেন, বাজারের ঋণসুবিধা বাড়ানোর ব্যাপারে এসইসির সিদ্ধান্ত ইতিবাচক। তবে এতে কেবল মোট লেনদেন বাড়েনি। আজও সূচকে তেমন কোনো পরিবর্তন নেই।সাইফুল ইসলাম গ্রামীণফোনের শেয়ার সম্পর্কে বলেন, গ্রামীণফোনের শেয়ারের দাম ওঠা-নামা বেশি থাকায় বাজারের সাধারণ মূল্যসূচক আজ সকাল থেকেই ওঠা-নামার মধ্যে রয়েছে। তিনি মনে করেন, শেয়ারবাজারে গ্রামীণফোনসহ বিভিন্ন ব্যাংকের বিনিয়োগের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণে ফারাক বেশি থাকার কারণে এরকম কয়েকটি প্রতিষ্ঠানের দাম কমলেই বাজারের মূল্যসূচক নিচে নেমে যায়।এদিকে আজ সকাল থেকেই বাজারে ব্যাংকিং খাতের শেয়ারের মিশ্রভাব বিরাজ করছে। তবে বিশ্লেষকরা মনে করেন, ব্যাংকগুলো লভ্যাংশ ঘোষণার পর এখন মূল্যের সমন্বয় বিধান করছে, আর সে কারণেই ব্যাংকিং খাতের বাজার মিশ্র।এদিকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার ছিল বাজারে ঋণসুবিধা বাড়ানোর প্রথম দিন।