নতুন সম্পর্কে কঙ্গনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেশ কিছু হূদয় ভাঙার বুঝি আওয়াজ পাওয়া গেল। কঙ্গনা রনৌত স্বীকার করেছেন, নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি। পছন্দের মানুষটি ফিল্মি দুনিয়ার কেউ নন, এমনকি নিজ দেশেরই নন। নিকোলাস নামের এই মানুষটি পেশায় চিকিৎসক, ইংল্যান্ডের বাসিন্দা। টিভি শো ‘ইন্ডিয়াস মোস্ট ডিজায়ারেবল’-এর উপস্থাপক সিমি গারেওয়ালকে মনের কথা খুলে বলেন তিনি। ‘দেড় বছর ধরে তার সঙ্গে পরিচয়। আমরা একসঙ্গে ঘুরে বেড়িয়েছি, থেকেছি। কিন্তু সে আমার চেয়েও ব্যস্ত। দিনের পর দিন সে ল্যাবরেটরিতেই কাটিয়ে দেয়।’ তবে বিয়ের ব্যাপারে এখনই ভাবছেন না, তাও জানিয়ে দিয়েছেন তিনি। সূত্র: ফিল্মফেয়ার