নতুন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান তাঁর নিয়োগপত্রে সই করেছেন বলে রাষ্ট্রপতির দপ্তর সূত্র নিশ্চিত করেছে।একই সঙ্গে বর্তমান সেনাপ্রধান জেনারেল আবদুল মুবীনের চাকরির মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। এ হিসেবে নতুন সেনাপ্রধান ২৫ জুন থেকে দায়িত্ব গ্রহণ করবেন।