নতুন স্কুল-কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার ঢাকা মহানগরে নতুন ১১টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও ছয়টি সরকারি কলেজ স্থাপনের উদ্যোগ নিয়েছে। শিগগিরই এগুলোর নির্মাণকাজ শুরু হবে। আগামী জুন ২০১৪-এর মধ্যে এ প্রকল্প বাস্তবায়িত হবে। রাজধানীতে বর্তমানে ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং ১১টি সরকারি কলেজ রয়েছে। রাজধানীর ৪১টি থানার প্রায় অর্ধেক থানাতেই কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় বা কলেজ নেই। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম্রনাহিদ গতকাল শুক্রবার বেড়িবাঁধসংলগ্ন হাজারীবাগের কালুনগরে একটি বিদ্যালয় ও একটি কলেজ নির্মাণের স্থান পরিদর্শন করেছেন। বাসস