নথিতে আছে ১৮৫টি পুকুর
সিলেট জেলা পরিষদের কাগজের হিসাব অনুযায়ী সিলেট জেলায় রয়েছে ১৮৫টি পুকুর। এর মধ্যে সিটি করপোরেশন এলাকায় অবস্থিত মাত্র দুটি পুকুর। তবে জেলা প্রশাসকের (রাজস্ব) অধীন নগরে ও নগরের আশপাশে প্রায় শতাধিক পুকুর রয়েছে বলে জেলা পরিষদের কর্মকর্তারা জানিয়েছেন। ১৮৫টি পুকুর নথিতে থাকলেও বাস্তবে কী অবস্থা, এর কোনো সঠিক হিসাব জেলা পরিষদে সংরক্ষিত নেই।সরকারি ও ব্যক্তিমালিকানাধীন পুকুরের মধ্যে উল্লেখযোগ্য পুকুরগুলো হলো ৪০ শতক আয়তনের টিলাগড়ের গোপালটিলা পুকুর, ১৫ শতক আয়তনের বোরহানবাগ ব্রাহ্মণপাড়া পুকুর, ৯০ শতক জায়গা জুড়ে বিস্তৃত শিবগঞ্জের সাদিপুরে চারটি, ৬০ শতক জায়গার ওপর বিস্তৃত রায়নগরে চারটি, দুই একর জায়গা জুড়ে অবস্থিত সাদাটিকর এলাকায় চারটি, ৭০ শতক জায়গা জুড়ে উপশহর পুকুর, দুই একর জায়গা জুড়ে মেন্দিবাগ এলাকায় একটি পুকুর, ৭৫ শতক জায়গা জুড়ে মেন্দিবাগে আরও চারটি, ৮০ শতক জায়গার ওপর চালিবন্দর এলাকায় আরও দুটি, ৪৫ শতক জায়গা জুড়ে জয়নগর পুকুর, ৪৫ শতক জায়গা জুড়ে যতরপুর শিবাবাড়ি পুকুর, ৬০ শতক জায়গা জুড়ে জেলখানায় দুটি, ১৫ শতক জায়গা জুড়ে জেল সুপার বাসভবনে একটি, ৩০ শতক জায়গা জুড়ে বিস্তৃত নয়াসড়ক পুকুর, ৩০ শতক জায়গা জুড়ে বিস্তৃত মিরাবাজার পুকুর, ৩০ শতক জায়গা জুড়ে কুমারপাড়া এলাকায় দুটি, ৪০ শতক জায়গা জুড়ে শাহী ঈদগাহ পুকুর, ৪০ শতক জায়গা জুড়ে কাস্টমস অফিস পুকুর, ৫০ শতক জায়গা জুড়ে সরকারি অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় পুকুর, ১৫ শতক জায়গা জুড়ে জেলা প্রশাসকের বাংলো পুকুর একটি, ৫৫ শতক জায়গা জুড়ে পুলিশ সুপারের বাসভবনে একটি, ২০ শতক জায়গা জুড়ে কামালগড় পুকুর, ৫০ শতক জায়গা জুড়ে কদমতলী পুকুর, এক একর জায়গা জুড়ে আলমপুর বিভাগীয় কমিশনার অফিসসংলগ্ন পুকুর, ৩০ শতক জায়গা নিয়ে জিনজিরশাহ মাজার পুকুর, ১৫ শতক জায়গা জুড়ে ভার্থখলা পুকুর, ৩০ শতক জায়গা জুড়ে নছিবাখাতুন উচ্চবিদ্যালয় পুকুর, ২০ শতক জায়গা জুড়ে আনসার ভিডিপি ক্যাম্পে একটি, সাত একর জায়গা জুড়ে বিডিআর ক্যাম্পে পাঁচটি, ৩০ শতক জায়গা জুড়ে মজুমদারপাড়া পুকুর, ৩০ শতক জায়গা জুড়ে করের পাড়ায় দুটি, দুই একর জায়গা জুড়ে জেলা মৎস্য সম্পদ অফিসে সাতটি, ১৫ শতক জায়গা জুড়ে তারাপুর চা বাগানে একটি, ১৫ শতক জায়গা নিয়ে পিটিআই পুকুর, ৩০ শতক জায়গা নিয়ে হজরত শাহজালালের দরগাহ পুকুর, ৫০ শতক জায়গা জুড়ে শেখঘাট সরকারি কলোনি পুকুর, ৩০ শতক জায়গা জুড়ে লামাবাজার এলাকায় সাধুবাবুর পুকুর, ৬০ শতক জায়গা নিয়ে সদর হাসপাতাল পুকুর, দুই একর ৪০ শতক জায়গা নিয়ে পুলিশলাইনে চারটি, ২৫ শতক জায়গা নিয়ে যুগলটিলা পুকুর, ৪৫ শতক জায়গা জুড়ে কাজলশাহ পুকুর, ৪০ শতক জায়গা জুড়ে ওসমানী মেডিকেল কলেজ পুকুর, ৭০ শতক জায়গা জুড়ে বাগবাড়িতে চারটি, দুই একর জায়গা নিয়ে বাগবাড়ি বিদ্যুৎ অফিসের পুকুর, ৯০ শতক জায়গা নিয়ে শেখঘাটে চারটি এবং ৫৫ শতক জায়গা নিয়ে অবস্থিত পুলিশ সুপারের বাসভবনে একটি পুকুর।