নদী ও জলাশয় সংরক্ষণে ৭টি সংকট চিহ্নিতকরণের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার নদী ও জলাশয় সংরক্ষণে সাতটি সংকট চিহ্নিত করে আগামী ১০ বছরের মধ্যে দখল ও দূষণমুক্ত করার কৌশল প্রণয়ন ও বাজেট বরাদ্দ প্রদানের সুপারিশ করেছে পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।আজ রোববার জাতীয় সংসদ ভবনের পুরোনো মিনিস্টার্স হোস্টেলে অনুষ্ঠিত কমিটির সভায় এ ব্যাপারে জনমত যাচাই করতে গণমাধ্যমে প্রকাশিত তিনটি খসড়া প্রতিবেদনে এই সুপারিশ করা হয়।উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী বলেন, পরিবেশদূষণ আজ বিশ্বব্যাপী একটি আলোচিত বিষয়। বাসযোগ্য বিশ্ব গড়ে তুলতে হলে পরিবেশদূষণের মাত্রা কমানোর বিকল্প নেই। এ লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে শুরু করে প্রতিটি স্তরে জনসচেতনতা বাড়াতে হবে এবং জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।পরিবেশ বিষয়ে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমকে পরিবেশদূষণের কারণ ও দূষণ নিয়ন্ত্রণের কৌশল সম্পর্কে জনগণকে সচেতন করতে হবে। জনগণসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলাপ-আলোচনা ও মতবিনিময়ের মাধ্যমে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে প্রতিবেদনগুলো চূড়ান্ত করা হবে। তিনি এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।পরিবেশ ও বন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল মোমিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফান প্রিজনার।এ সময় কমিটির সদস্য সাবের হোসেন চৌধুরী, মো. একাব্বর হোসেন, মো. সোহরাব আলী সানা, গোলাম সবুর, গিয়াস উদ্দিন আহমেদ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিসহ পরিবেশবিদ ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।