নদীখননের ব্যাপারে দাতাদের আগ্রহ কম: কৃষিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, নদীখননের ব্যাপারে দাতাদের খুব বেশি আগ্রহ নেই। কিন্তু দেশে বন্যা হলে বিভিন্ন সময়ে দাতারা বাঁধ বা বোল্ডার নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেয়। বাঁধ ও বোল্ডারের কারণে দেশের অনেক নদীর নাব্যতা কমে গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০১০ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।কৃষিমন্ত্রী বলেন, নদীখনন করা হলে ইলিশ মাছের বিচরণ বাড়ানো সম্ভব হবে। জাটকা-নিধন বন্ধের জন্য ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা হওয়া দরকার বলে তিনি জানান। জাটকার জন্য জেলেদের দাদন না দিতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।সেমিনারে মত্স্য ও প্রাণীসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, জাটকা ও ডিমওয়ালা মাছ নিধন দেশে ইলিশ মাছ কমে যাওয়ার প্রধান দুটি কারণ। ইলিশ মাছের বিচরণক্ষেত্র রক্ষা ও উত্পাদন বৃদ্ধির জন্য সরকার আন্তরিক উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মত্স্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা মুহাম্মদ আনিসুর রহমান ও মহাপরিচালক মো. মুজিবর রহমান, মত্স্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মো. গোলাম হোসেন প্রমুখ।