নদীদূষণ রোধে প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যমুনার বুকে ভেসে থাকা ময়লা-আবর্জনা সাফ করলেন প্রিয়াঙ্কা চোপড়া। ৯ এপ্রিল তাঁকে দেখা গেল তাজমহলের পাশে দশেরা ঘাটে। দূষণের হাত থেকে নদী রক্ষার তাগিদেই এমন কাজে হাত দিলেন এই তারকা। প্রিয়াঙ্কা শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন এনডিটিভি গ্রিনঅ্যাথন অভিযানের চতুর্থতম এই আয়োজনে। জনগণকে নদীদূষণের ব্যাপারে সচেতন করতে এসে তিনি বললেন, ‘আগ্রা থেকে আমাদের অভিযান শুরু করলাম। কারণ, অধিকাংশ পর্যটক এখানেই আসেন। যমুনার তীরে তাজমহল, আবর্জনা দিয়ে এই জায়গাটি জর্জরিত। এখনই যদি কোনো উদ্যোগ না নেওয়া হয়, এই পরিবেশের ভবিষ্যৎ অন্ধকার!’ পিটিআই।