নন্দনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা(ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার নন্দন পার্কে আজ শুক্রবার সকাল ১০টার দিকে নগরের মাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি বিকেল সাড়ে চারটা পর্যন্ত চলে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমিন। বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেন, ‘ভবিষ্যতে তোমরাই দেশ গড়বে। তোমরাই দেশের ভবিষ্যত্।’সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম। কথাসাহিত্যিক ও প্রথম আলোর উপসম্পাদক আনিসুল হক বলেন, বেগম রোকেয়া একসময়ে একা একা পড়াশোনা শুরু করেছিলেন। সে সময় নারীদের লেখাপড়া করা ছিল নিষেধ। তিনি শুরু করেছিলেন। নিজেকে বদলেছিলেন। আর ধীরে ধীরে সমাজটাই বদলে গিয়েছে। এখন দেশের প্রধানমন্ত্রী একজন নারী।অনুষ্ঠানে শিল্পী কুমার বিশ্বজিত্, ব্যান্ড দল মাইলস, ক্লোজআপ তারকা মুহিন, অভিনেতা চঞ্চল চৌধুরী সংগীত পরিবেশন করেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহযোগিতায় প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতীদেরকে প্রতিবছরেই সংবর্ধনা দেয়। সংবর্ধনা অনুষ্ঠানের প্রচার সহযোগী ছিল মাছরাঙা টেলিভিশন ও এবিসি রেডিও।