নন্দীগ্রাম উপজেলা খেলায় চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে মহাস্থান ট্রফি বগুড়া ভান্ডার আন্তউপজেলা ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় নন্দীগ্রাম উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। ২১ অক্টোবর এই খেলায় অংশ নেয় গাবতলী উপজেলা দল বনাম নন্দীগ্রাম উপজেলা দল। তারা গাবতলীকে ১ গোলে পরাজিত করেছে। এই টুর্নামেন্টের শুরু থেকেই দেশি-বিদেশি খেলোয়াড়দের পদচারণে হাজার হাজার দর্শকের সমাগম হয়। বগুড়া জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এই খেলায় নাইজেরিয়ান খেলোয়াড় কিং দর্শকদের মাত করে রাখেন। তাঁর গোলেই নন্দীগ্রাম উপজেলা চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান। তিনি চ্যাম্পিয়ন দলের কাছে ট্রফি তুলে দেন।