নবজাতকের ত্বকের যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুরোগ বিশেষজ্ঞ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালমানব ত্বকের প্রধান কর্মযজ্ঞ হলো:  শরীরে পানি ও ইলেকট্রো লাইটের ভারসাম্যতা রক্ষা করা  দেহ তাপমাত্রা স্বাভাবিক রাখা  অণুজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ প্রাচীর  আঘাত, পরিবেশে থাকা নানা বিষ পদার্থ ও ক্ষতিকর আলট্রা ভায়োলেট সূর্যরশ্মি হতে সুরক্ষা বন্দোবস্ত ভিটামিন উৎপন্ন করা ইমিউন বা রোগ প্রতিরোধী সংস্থার প্রাথমিক নিরীক্ষা যন্ত্র ‘সুন্দর বটে তবে অঙ্গদখানি’—কসমেটিক সৌন্দর্য স্পর্শ ইন্দ্রিয় মা ও সন্তানের মাঝে প্রগাঢ় আত্মিক বন্ধন স্থাপনা নবজাতকের স্নান গোসল নবজাতক শিশুকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রধান পথ। গর্ভ হতে লেপ্টে থাকা রক্ত, ভারনিস্ক, এইচআইভি, হেপাটাইটিস বি ভাইরাসর মতো জীবাণু সংক্রমণের হাত কমাতে।  স্বল্প জন্ম ওজনের নবজাতকে গোসল নাড়ি ঝরে না পড়া পর্যন্ত অপেক্ষা করা শ্রেয়।  নবজাতক গোসলের সময় পাঁচ মিনিটের বেশি হওয়া উচিত না। গোসলের জল যেন পরিশুদ্ধ থাকে।  সাবান কিংবা ক্লিনারস জীবনের প্রথম কয়েক সপ্তাহ ব্যবহার না করা। গরম রুমে স্নান করিয়ে সঙ্গে সঙ্গে শিশুকে শুষ্ক তোয়ালে দিয়ে মাথা থেকে পা পর্যন্ত ভালোভাবে মুছে নিন এবং মায়ের বুকে দিয়ে দিন। বেবি পাউডারের ব্যবহার তপ্ত কিংবা ভ্যাপসা আবহাওয়া কাজ দিলেও নবজাতকের বয়সে এর ব্যবহার কাঙ্ক্ষিত না।  বেশি ব্যবহারে শিশুর ত্বকের গ্রন্থিগুলো শ্বাসপ্রশ্বাসে ছিদ্র বন্ধ করে দেয়—ঘামাচি তৈরি করে।  বেবি পাউডার শিশুর শ্বাস-প্রশ্বাসে ফুসফুসে পৌঁছালে মারাত্মক অসুখ ডেকে আনে। ডায়াপার এরিয়ার যত্ন শিশুর এ স্থান প্রায়শ ভেজা থাকে। মলমূত্র এক সঙ্গে মিশে পিএইচ মাত্রা বাড়ায়—ক্ষতি হয় ত্বকের।  ঘরে ব্যবহূত ন্যাপকিন বা বাজারের ডায়াপার ঘন ঘন পাল্টানোই উত্তম।  শিশুর ন্যাপকিনের স্থান সামান্য গরম জল ও কটন তুলায় পরিচ্ছন্ন রাখা যায়। নাভি, নাক, চোখের যত্ন ভূমিষ্ঠ হওয়ার পর নাড়ি শুকিয়ে যায় এবং ৫-১০ দিনের মাথায় ঝরে পড়ে। নাভিতে কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই।  নখ কেটে ছোট ও পরিষ্কার রাখা যায়।  গরম জলে কটন সোয়াব ভিজিয়ে খুব আলতোভাবে চোখ পরিষ্কার করতে হবে।  শিশু ত্বকের খসখসে ভাব দূর করতে নারকেল তেল অন্যান্য কেমিক্যালস এজেন্টের তুলনায় বেশি গ্রহণযোগ্য।