নবজাতকের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক মাসের ব্যবধানে রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে আবার একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকাল নয়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ। শিশুরটি বয়স মাত্র এক দিন।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, সকাল নয়টায় দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে ফুটপাতের পাশে একটি গাছের আড়ালে মৃত শিশুটিকে পাওয়া যায়। লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ওসি জানান, জন্মের পর গতকাল রাতে শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর ওসমানী উদ্যান থেকে একটি ছেলে শিশুর মৃতদেহ উদ্ধার করেছিল শাহবাগ থানা পুলিশ। তিন বছর বয়সী ঐ শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে তার মাদকাসক্ত বাবা।