নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের বঙ্গবন্ধুর কবর জিয়ারত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারতের জন্য ভিড় করছেন টুঙ্গিপাড়ায়।আজ শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফয়সাল কবীর কদর বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের করেন।জানা গেছে, আজ অসংখ্য কর্মী-সমর্থক নিয়ে বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের বহর নিয়ে তিনি টুঙ্গিপাড়ায় যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।সমাধি কমপ্লেক্সের কর্মচারী নওয়াব আলী জানান, গোপালগঞ্জ জেলাই শুধু নয়; আশপাশের বহু জেলার নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা কবর জিয়ারত করতে আসছেন। প্রতিদিন এখানে এখন বেশ ভিড় জমে যাচ্ছে।উল্লেখ্য, ৭ জুন গোপালগঞ্জ সদর উপজেলার ২১টি ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হয়।