নববর্ষে মৃত্তিকার অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদুজ্জামান বাবুর নেতৃত্বে মৃত্তিকা গান করছে ২০০৬ সাল থেকে। আর নিজেদের প্রথম অ্যালবামের কাজটা শুরু করেছিল প্রায় দুই বছর আগে। অ্যালবাম এখন পুরোপুরি তৈরি। নিজেদের লেখা, সুরারোপিত এবং সংগীতায়োজনে মৃত্তিকার এই স্টুডিও অ্যালবামটির নাম দুঃখ করো না, বাঁচো। পয়লা বৈশাখ উপলক্ষে সংগীতা থেকে অ্যালবামটি বের হচ্ছে আজ। আজ বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিপরীতে ছবির হাটে অ্যালবামটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কবি নির্মলেন্দু গুণ, চিত্রশিল্পী আবুল বারক আলভী ও বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ। এই অনুষ্ঠানে মৃত্তিকা এক ঘণ্টা সংগীত পরিবেশন করবে।