নববর্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা নববর্ষ উপলক্ষে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।আজ বৃহস্পতিবার এক শুভেচ্ছা বাণীতে বেগম জিয়া বলেন, ‘বাংলা নববর্ষ আমাদের জাতীয় সংস্কৃতির অনুষঙ্গ। হাজার বছরের স্বজাতি ও সংস্কৃতি বিনির্মাণের পরিক্রমায় গণতান্ত্রিক বোধ ও চর্চা নিবিড়ভাবে সংশ্লিষ্ট। তাই আমাদের দীর্ঘ ঐতিহাসিক সংগ্রামে রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকারের নতুন মাত্রা অর্জনের মধ্য দিয়ে বাংলা নববর্ষের উত্সব পেয়েছে বর্ণিল আবহ। পুরাতন বছরের হতাশা, গ্লানিকে পেছনে ফেলে নতুন বছরে প্রতি ঘরে ঘরে বয়ে আসবে শান্তির অমিয় ধারা শুভেচ্ছা বাণীতে এমনটাই প্রত্যাশা করেছেন তিনি।