নববর্ষে ‘শিরোনামহীন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিরোনামহীন’-এর গানের ভক্তদের জন্য খুবই ভালো একটি খবর। শিরোনামহীন তাদের নতুন অ্যালবামের কাজ প্রায় শেষ করেছে। এটি হবে তাদের পঞ্চম অ্যালবাম। ব্যান্ডের নামেই হবে অ্যালবামের নাম, শিরোনামহীন। আর অ্যালবামটি সবাই হাতে পাবেন বাংলা নববর্ষের প্রথম দিনে। ‘আবার হাসিমুখ’, ‘আচ্ছা ঠিক আছে’, ‘বৃষ্টিকাব্য’, ‘পরী’, ‘র‌্যাগ’, ‘ট্রিবিউট টু আজম খান’, ‘কিছু কথা’সহ ১০টি গান থাকছে এই অ্যালবামে। শিরোনামহীনের সদস্যদের কথা ও সুর করা এই গানগুলোর পাশাপাশি থাকবে যন্ত্রসংগীতও। শিরোনামহীনের অন্যতম সদস্য তুহিন বললেন, ‘এবারের গানগুলো শিরোনামহীনের আগের অ্যালবামের মতোই থাকবে। তবে নতুন কিছু তো থাকবেই। সেটা না হয় সবার জন্য চমক হয়েই থাক।’ তুহিন জানান, অ্যালবামের গানগুলো শ্রোতারা আগে শুনতে পাবেন মুঠোফোনে। পরে আসবে অডিও সিডি আকারে।