নববর্ষেও এক অপরকে এড়ালেন শাহরুখ-সালমান
বলিউডের অভিনেতা শাহরুখ ও সালমান খানের মনকষাকষি আর বিবাদের ব্যাপারটি সবারই জানা। দুজনের সম্পর্কের যে কোনো উন্নতি ঘটেনি, এবারের নববর্ষে সেটি আবারও নতুন করে প্রমাণিত হলো।বলিউডের বিখ্যাত এই দুই খান এবারের নববর্ষ পালন করেন দুবাইতে। বলিউড-সংশ্লিষ্ট অনেকেরই ধারণা ছিল, নববর্ষ পালন শেষে শাহরুখ ও সালমান একসঙ্গে এক বিমানেই দেশে ফিরবেন। আর তাই বিমানবন্দরেও স্থানীয় ফটোসাংবাদিকেরা ভিড় করেছিলেন একসঙ্গে এই দুই খানের দর্শনে।কিন্তু সবার সে আশায় গুঁড়ে বালি। বিমানবন্দরে শাহরুখ ও সালমান পৌঁছেছিলেন ঠিকই। কিন্তু সেটা একসঙ্গে নয়। স্থানীয় সময় রাত দেড়টায় এসে পৌঁছেছিলেন শাহরুখ আর রাত সাড়ে তিনটায় আসেন সালমান। তাই শেষ পর্যন্ত অপেক্ষমাণ সাংবাদিকেরা একসঙ্গে দেখা পাননি শাহরুখ ও সালমানের।দুবাইয়ে নববর্ষ পালনের জন্য শাহরুখের সঙ্গে ছিলেন তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। আর সালমানের সঙ্গী ছিলেন সেলিম খান, হেলেন, মালাইকা, আরবাজ খান ও অর্পিতা।