নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন কাল সোমবার ৪ জানুয়ারি বিকেল তিনটায় শুরু হচ্ছে। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি জিল্লুর রহমান কাল সংসদে ভাষণ দেবেন। এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে।রাষ্ট্রপতি গত ১৪ ডিসেম্বর এ অধিবেশন আহ্বান করেন। সূত্র: বাসস।