নবম সংসদ নির্বাচনের আগে পদত্যাগ করতে চেয়েছিলাম: সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে দুইবার পদত্যাগ করতে চেয়েছিলেন বিদায়ী নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার বিদায়ের আগে সাংবাদিকদের সাখাওয়াত হোসেন এ কথা জানান। সাংবিধান অনুযায়ী আজ এম সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হয়। একমাত্র নির্বাচন কমিশনার হিসেবে সাখাওয়াত ইসিতে যোগদান এবং বিদায়ের সময় সম্পদের হিসাব গণমাধ্যমে প্রকাশ করেন।এম সাখাওয়াত জানান, কমিশনের দৃঢ়তার কারণে নবম সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হয়েছিল। তাঁর মতে, কাজী রকিব উদ্দিনের নেতৃত্বাধীন বর্তমান ইসির সামনে প্রতিটি নির্বাচনই চ্যালেঞ্জ। কারণ বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন করা কঠিন। তবে বাইরের হস্তক্ষেপ থেকে মুক্ত থাকতে পারলে নির্বাচন সুষ্ঠু হবে।এম সাখাওয়াত জানান, ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নবম সংসদের ভোট গ্রহণের তারিখ নির্ধারণ নিয়ে বেশ চাপের মধ্যে পড়তে হয়েছিল ইসিকে। তিনি বলেন, ‘সরকারের ভেতরের দুটি অংশ এবং রাজনৈতিক দলের চাপ ছিল ইসির ওপর। যে কারণে আমি দুইবার পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’সাখাওয়াত হোসেন জানান, ওই সময় নির্বাচন না হলে দেশের পরিস্থিতি ভয়াবহ হতো। নির্বাচন সুষ্ঠু করার জন্য ২৯ ডিসেম্বরের আগে প্রধান দুই দলের দুই নেত্রীর সঙ্গেও এ নির্বাচন কমিশনের কথা হয়েছে। তিনি বলেন, এক নেত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাত্ এবং অন্যজনের সঙ্গে অন্যভাবে কথোপকথনের মাধ্যমে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। দুজনই নির্বাচন চেয়েছিলেন।ঢাকা সিটি করপোরেশন নির্বাচন করতে না পারায় নিজের মধ্যে অতৃপ্তি কাজ করছে বলে জানান এম সাখাওয়াত। তিনি বলেন, সরকার ছয় মাস আগে ডিসিসি ভাগের সিদ্ধান্ত নিলে নির্বাচন করা যেত।