নবম সংসদের নবম অধিবেশন শুরু হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের নবম অধিবেশন কাল রোববার বিকেল চারটায় শুরু হচ্ছে। প্রধান বিরোধী দল বিএনপির সূত্র জানিয়েছে, অধিবেশনের প্রথম দিনে বিএনপি যোগ দেবে না। বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া ৩০ মে দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।জানা গেছে, নবম অধিবেশনের প্রথম দিকেই সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ সংসদীয় কমিটির প্রতিবেদন উপস্থাপিত হবে। এ অধিবেশনেই এ-সংক্রান্ত সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া একই অধিবেশনে ২০১১-১২ অর্থবছরের বাজেটও পাস হবে।স্পিকার আবদুল হামিদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, সংসদের এ অধিবেশন একটু দীর্ঘ হওয়ার সম্ভাবনা রয়েছে।জানা গেছে, বাজেট অধিবেশন সাধারণত জুনে শুরু হলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে এবার একটু আগেই রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেছেন। সংবিধানের ৭২(১) অনুচ্ছেদ অনুসারে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের শুরুর মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকতে পারবে না। অষ্টম অধিবেশন শেষ হয়েছিল গত ২৪ মার্চ। এ কারণে ২৩ মের মধ্যে অধিবেশন ডাকতেই হবে।জানা গেছে, নবম অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি ঠিক করতে অধিবেশন শুরুর দিন দুপুরে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সভা বসবে।