নবাবগঞ্জে আগুনে পুড়ে গেছে ১০ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া বাজারের খান মার্কেটে আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। এ ছাড়া আরও পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মার্কেটের একটি দোকানে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে।তবে খান মার্কেটের মালিক আজাদ খান দাবি করেছেন, ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। তিনি বলেন, কে বা কারা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে তাঁর মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে।