নবাবগঞ্জে ছাত্রলীগ-পুলিশ সংঘর্ষ: শতাধিকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝির কান্দায় পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শনিবার রাতে নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুশঙ্কর পাল বাদী হয়ে মামলাটি করেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। প্রসঙ্গত, গতকাল পুলিশের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মীদের সংঘর্ষে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) কমপক্ষে ২০ জন আহত হন। পুলিশ এ ঘটনায় ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আটক করে।