নবাবগঞ্জে ট্রলার ডুবে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জে ইছামতি নদীতে আজ বৃহস্পতিবার ভোরে মাটিভর্তি একটি ট্রলার ডুবে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় ডুবুরিদের সাহায্য নিয়ে নবাবগঞ্জ থানার পুলিশ ওই তিনজনের লাশ উদ্ধার করে।নিহত ব্যক্তিরা হলেন শহীদ (৩০), ময়ান হোসেন (৩৫) ও ওমর আলী (৩৭)। তাঁদের গ্রামের বাড়ি পাবনার চাটমোহরে। তাঁরা সবাই নবাবগঞ্জে মাটিশ্রমিকের কাজ করতেন।পুলিশ জানায়, ভোর চারটায় ট্রলারটি মাটি নিয়ে নবাবগঞ্জের কৈলেল থেকে সিরাজদীখানের সাপের চরে যাচ্ছিল। নবাবগঞ্জের ভাঙ্গাভিটা নামক স্থানে পৌঁছালে ট্রলারটি ডুবে যায়।ট্রলারের ১০ জন যাত্রীর মধ্যে সাতজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও তিনজন তলিয়ে যান। তাঁদের মধ্যে একজনের লাশ সকালে এবং দুজনের লাশ বিকেল তিনটার দিকে উদ্ধার করা হয়।