নবাবগঞ্জে ডাকাতি, ৬ লাখ টাকার সম্পদ লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার দীঘিরপাড় গ্রামের বাসিন্দা আদম আলীর বাড়িতে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় ওই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়।আহত আদম আলী জানিয়েছেন, গতকাল দিবাগত রাত দুইটার দিকে তাঁর বাড়িতে ২০-২৫ জন মুখোশ পরা সশস্ত্র ডাকাত হামলা চালায়। এ সময় পরিবারের লোকজন চিত্কার করতে থাকলে তাঁর হাতে ও পায়ে গুলি করে এবং তাঁর স্ত্রী তাসমিনা বেগম (৪০) ও মোহাম্মদ স্বপন (৪০) নামের পরিবারের এক সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এ সময় ডাকাতেরা নয় ভরি স্বর্ণালংকারসহ মোট ছয় লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে বলে আদম আলী দাবি করেছেন।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।