নবাবগঞ্জে ডাকাতি: নগদ টাকা ও ৭৫ ভরি স্বর্ণালংকার লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জের কোমরগঞ্জ গ্রামে একটি বাড়িতে গতকাল শনিবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করেছে বলে ওই বাড়ির গৃহকর্তা আক্কাস আলী দাবি করেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে ২০-২৫ জনের একটি ডাকাত দল ওই গ্রামের আক্কাস আলীর বাড়ির কলাপসিবল গেটের তালা কেটে ভেতরে ঢোকে। তারা বাড়ির লোকজনকে পিস্তল ও ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে এবং বেঁধে নগদ তিন লাখ টাকা ও ৭৫ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম ডাকাতির কথা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।