নবাবগঞ্জে দেয়ালচাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শুভরিয়া গ্রামে জমির সীমানাদেয়াল ধসে চাপা পড়ে সাদমান নামের সাত বছরের এক শিশু মারা গেছে। আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে শুভরিয়া গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে সাদমান বাড়ির পাশে জমির সীমানাদেয়ালে বসলে দেয়ালটি ধসে পড়ে। এতে সাদমান চাপা পড়ে।এ সময় সাদমানের চিত্কারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক সাদমানকে মৃত ঘোষণা করেন।নিহতের বাবার অভিযোগ, গ্রামের আসলাম গং বিতর্কিতভাবে মসজিদের জায়গায় জোরপূর্বক রাতের অন্ধকারে তড়িঘড়ি করে দেয়ালটি নির্মাণ করে। ওই দেয়াল মজবুত না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আসলাম মিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করে পাওয়া যায়নি।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।