নবাবগঞ্জে বাস চাপায় বৃদ্ধ নিহত, প্রতিবাদে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বান্দুরা আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার সুরগঞ্জ এলাকায় বাসের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এর জের ধরে উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করেছে এবং গাছ ফেলে সড়ক অবরোধ অগ্নিসংযোগ করেছে। তারা বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে একটি বাস পথচারী মো. ফরহাদ হোসেনকে (৬০) চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় উত্তেজিত জনতা নবাবগঞ্জ মহিলা কলেজের সামনে এসে বাসটি আটক করে ভাঙচুর চালায়। বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।খবর পেয়ে এলাকাবাসী সুরগঞ্জ বাসস্ট্যান্ডে জড়ো হয়ে ঢাকা-নবাবগঞ্জ সড়কে গাছ ফেলে দুই ঘণ্টা অবরোধ ও অগ্নিসংযোগ করে। এ সময় ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।