নবাবগঞ্জে বাসের চাপায় স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জের কাশিমপুর এলাকায় বাসের চাপায় একজন স্কুলছাত্র নিহত ও তিনজন আহত হয়েছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নবাবগঞ্জ থানার কাশিমপুর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত স্কুলছাত্রের নাম শহীদুল ইসলাম। তাঁর বাড়ি নবাবগঞ্জ উপজেলার চৌড়গাঁও এলাকায়। সে স্থানীয় একটি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র।দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঢাকা-বান্দুরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। বাসের চালক পালিয়ে গেছেন।নিহতের সহপাঠীরা প্রথম আলোকে জানায়, স্কুল ছুটি থাকায় তারা কয়েক বন্ধু মিলে সাইকেলে করে ঘুরতে বের হয়। এ সময় একটি বাস শহীদুলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নবাবগঞ্জ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল হাই প্রথম আলোকে বলেন, স্কুলছাত্রের লাশটি থানায় নেওয়া হয়েছে।