নবাবগঞ্জে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার অদূরে নবাবগঞ্জ উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা বিএনপির দুই পক্ষ একই সময়ে একই স্থানে সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।উপজেলার বাগমারা কোর্ট ভবন চত্বরে আজ বুধবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ান মাহবুবুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, কোর্ট ভবনের সামনে একই সময়ে সমাবেশ ডেকেছিল উপজেলা বিএনপির দুটি পক্ষ। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কায় আজ সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কোর্ট ভবন চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়। এ সময়ের মধ্যে সব ধরনের সমাবেশ ও মিছিল-মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। উপজেলার বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।