নবাবপুরে নকল কেবল তৈরির কারখানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার নবাবপুর রোডে আজ বুধবার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একটি নকল বিআরবি কেবল তৈরির কারখানা আবিষ্কার করেছে। ১৩১/৪ ডিসিসি রোডে অবস্থিত এই কারখানাটিতে দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠিত ব্র্যান্ড বিআরবি কেবেলর নামানুসারে নকল কেব্ল তৈরি করা হচ্ছিল।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিনের নেতৃত্বে আজ সকালে পরিচালিত এ অভিযানে কারখানাটি জব্দ করে সিল করে দেওয়া হয়েছে। আদালত এই কারখানাটির মালিক শফিকুর রহমানকে এক বছর বিনা শ্রম কারাদণ্ড ও অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে।