নবায়ন ফি দিয়েছে চার অপারেটর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়ন ফি জমা দিয়েছে চার মুঠোফোন কোম্পানি। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশ অনুযায়ী উেস কর কেটে রেখে বাকি টাকা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে পে-অর্ডারের মাধ্যমে জমা দিয়েছে তারা। আজ সোমবার বিকেলে বিটিআরসি কার্যালয়ে হাজির হয়ে নিজ নিজ কোম্পানির পক্ষে লাইসেন্স নবায়ন ফি জমা দেন প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা।বিটিআরসির পূর্বনির্ধারিত সময়েই লাইসেন্স নবায়ন ফি জমা দিল তাঁরা। বিটিআরসির পক্ষে অর্থ ও হিসাব পরিচালক আশীষ কুমার কুণ্ড অপারেটরদের টাকা বুঝে নিয়েছেন। গ্রামীণফোন অবশ্য লাইসেন্স নবায়ন ফি ১০ কোটি টাকাসহ স্পেকট্রাম ফির প্রথম কিস্তির টাকা জমা দিয়েছে। মোট এক হাজার ৩৫৮ কোটি ৪৫ লাখ ৯৮ হাজার টাকা। আর উেস কর বাবদ ২৩৯ কোটি ৭২ লাখ ৮২ হাজার টাকা পরে এনবিআরের কাছে জমা দেবে প্রতিষ্ঠানটি। গ্রামীণফোনের পক্ষে টাকা জমা দিয়েছেন রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তাইমুর রহমান ও স্টেক হোল্ডার রিলেশন বিভাগের মহাপরিচালক (জিএম) মামুন হাশমী। স্পেকট্রাম মূল্যের বাকি ৫১ শতাংশ দিতে হবে আরও তিন কিস্তিতে। প্রতি কিস্তিতে ১৭ শতাংশ মূল্য পরিশোধ করতে হবে। পরের তিন কিস্তির টাকা পরিশোধের তারিখ ২০১২ সালের ১৩ এপ্রিল ও ১০ অক্টোবর এবং ২০১৩ সালের ৮ এপ্রিল।বাংলালিংক শুধু লাইসেন্স নবায়ন ফি ১০ কোটি টাকার ৮৫ শতাংশ সাড়ে আট কোটি টাকা জমা দিয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে রেগুলেটরি অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক মারসিদ রহমান ও জ্যেষ্ঠ ব্যবস্থাপক এরশাদ আহমেদ। মারসিদ রহমান জানান, টাকা জমা দেওয়ার জন্য অতিরিক্ত সাত দিন মঞ্জুর করে বিটিআরসি আজ সকালে একটি চিঠি পাঠিয়েছে। তাই স্পেকট্রাম ফির টাকা পরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলালিংক কর্তৃপক্ষ। একইভাবে সিটিসেল ও রবি লাইসেন্স নবায়ন ফির ৮৫ শতাংশ সাড়ে আট কোটি টাকা করে জমা দিয়েছে। রবির পক্ষে যোগাযোগ বিভাগের ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন বাবর ও লিগ্যাল বিভাগের প্রধান শাহেদুল আলম। সিটিসেলের পক্ষে টাকা জমা দিয়েছেন করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শরীফ শাহ জামাল রাজ।