নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিসভায় আজ সোমবার টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১২-এর খসড়া অনুমোদন করা হয়েছে। এই আইনের লক্ষ্য হলো প্রাকৃতিক জ্বালানির ব্যবহার ও উত্পাদন বাড়ানো। খবর ইউএনবির।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়। বৈঠকের পর মন্ত্রিপরিষদের সচিব এম মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এ কথা জানান।মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারকে উত্সাহিত করা হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে বায়োগ্যাস ও সৌরশক্তির ব্যবহার বেড়েছে।মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বিমান চলাচল চুক্তি স্বাক্ষরের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। চুক্তি অনুযায়ী দুই দেশের মধ্যে বাংলাদেশ বিমান, জিএমজি এয়ারলাইনস, ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানগুলো এবং মিয়ানমার এয়ারওয়েজ, এয়ার বাগান কোম্পানি লিমিটেডের বিমানগুলো চলাচল করবে।