নবীনগরে আগুনে পুড়েছে ১৮ দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারে আগুন লেগে গতকাল সোমবার রাতে ১৮টি দোকান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত পৌনে ১১টার দিকে বাজারের একটি বেকারির দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে ওই আগুন দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের মানুষ আগুন নেভাতে বাজারে ছুটে আসে। নবীনগর উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নেই। স্থানীয়রা চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাজারের ১৮টি দোকান পুড়ে যায়।ক্ষতিগ্রস্তের দাবি, আগুনে ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা। সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।