নবীনগরে ইউপি নির্বাচন নিয়ে সংঘর্ষে আহত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবগঠিত কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকালে দুই পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও দুজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়।পুলিশ, নির্বাচন অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নবগঠিত কাইতলা উত্তর ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৬ জুন। এর মধ্যে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ইউনিয়নের কোনাউর গ্রামের দুই প্রার্থী কুদ্দুস মহাজন ও মঙ্গল মহাজন।নির্বাচনকে ঘিরে এই প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে আজ সকালে সংঘর্ষ বাধে। এ সময় দুই পক্ষের লোকজন ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন।ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রথম আলো ডটকমকে বলেন, ২৬ জুনের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। বর্তমানে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত।