নবীনগরে গৃহবধূ নির্যাতন, জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যাম গ্রামে গৃহবধূ মনি রাণী কর্মকারের (২০) ওপর নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাসি্তর দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আজ বৃহস্পতিবার দুপুরে একটি স্মারকলিপি দেওয়া হয়।স্থানীয় সচেতন যুব ও ছাত্রসমাজের উদ্যোগে গতকাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার পর আজ এই স্মারকলিপি দেওয়া হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সামছুল ইসলাম স্মারকলিপি পাওয়ার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেছেন, অপরাধীদের ধরতে পুলিশকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় সচেতন যুব ও ছাত্রসমাজের উদ্যোগে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিলে কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি দেয়। এ স্মারকলিপির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশি্লষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়।উলে্লখ্য, শ্যাম গ্রামে গত ২৪ আগস্ট রাত দুইটার দিকে একদল যুবক দরিদ্র নয়ন কর্মকারের ঘরে ঢুকে তঁার স্ত্রী মণি কর্মকারকে ধর্ষণের চষ্টো করে। তারা ব্যর্থ হয়ে তঁার গোপনাঙ্গে ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। ওই গৃহবধূ বর্তমানে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপে্লক্সে চিকিত্সাধীন।