নবীনগরে জামায়াতের সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা জামায়াতের সদস্য আবুল কাশেমকে (৫০) গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে। গতকাল রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাঙ্গুরায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়ালে লাগানো বঙ্গবন্ধুর পোস্টারের ওপর জামায়াতের পোস্টার লাগানোর কারণে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় আবুল কাশেমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।এদিকে নবীনগর উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিউদ্দিন জানান, আবুল কাশেম জামায়াতের একজন সমর্থক। তিনি জামায়াতের কোনো কমিটির সদস্য নন।